০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২
বিনোদন
ভালোবাসা দিবসে বিয়ের গুঞ্জন: সাত পাকে বাঁধা পড়ছেন ধানুশ–ম্রুণাল?

image

দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর অবশেষে বিয়ের পথে বলিউড তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুর—ভালোবাসা দিবসে বিয়ের সম্ভাবনায় শোবিজে তুমুল আলোচনা।

দীর্ঘ সময়ের প্রেমের গুঞ্জনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড তারকা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর—এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যম।

বলিউড শাদি–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের পরিকল্পনা করছেন এই তারকা জুটি। খুবই ব্যক্তিগত পরিসরে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারার কথা রয়েছে।

যদিও এই প্রতিবেদন নিয়ে এখনো ধানুশ কিংবা ম্রুণাল—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিয়ের খবরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

গত এক বছর ধরেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। জন্মদিনের অনুষ্ঠান, সিনেমার বিশেষ প্রদর্শনী ও ব্যক্তিগত আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে বহুবার। হাতে হাত ধরে হাঁটা কিংবা ফিসফিস করে কথা বলার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দি হয়েছে।

তবে প্রতিবারই এই সম্পর্ককে ‘ভালো বন্ধুত্ব’ বলে দাবি করেছিলেন তারা। যদিও সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে—ধানুশ ও ম্রুণাল একে অপরকে ডেট করছেন, তবে সম্পর্ক এখনই প্রকাশ্যে আনতে চান না।

নেটিজেনদের মতে, যদি ভালোবাসা দিবসেই বিয়ে হয়, তবে এটি হবে ম্রুণাল ঠাকুরের প্রথম বিয়ে। অন্যদিকে ধানুশের এটি হবে দ্বিতীয় বিয়ে।

উল্লেখ্য, ধানুশ এর আগে অভিনেতা রজনীকান্তের কন্যা ও নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে।

অফিশিয়াল ঘোষণা না এলেও ধানুশ ও ম্রুণালের বিয়ে নিয়ে গুঞ্জন এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু। ভালোবাসা দিবসে সত্যিই যদি তারা নতুন জীবনে পা রাখেন, তাহলে তা হবে বছরের অন্যতম আলোচিত তারকা বিয়ে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading