০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২
বিশ্ব
যমজ দুই ভাইয়ের সঙ্গে একসঙ্গে প্রেম ও সংসার: থাই তরুণীর সম্পর্ক ঘিরে তুমুল আলোচনা

image

ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক কাঠামো নিয়ে বিশ্বজুড়ে নতুন নতুন আলোচনার জন্ম দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। এবার থাইল্যান্ডের এক তরুণীর ব্যতিক্রমী সম্পর্ক ঘিরে তোলপাড় শুরু হয়েছে অনলাইনে। যমজ দুই ভাইয়ের সঙ্গে একইসঙ্গে প্রেমের সম্পর্ক ও একসঙ্গে বসবাসের কথা প্রকাশ করে ভাইরাল হয়েছেন ২৪ বছর বয়সী এক থাই নারী।

ভাইরাল হওয়া ওই থাই নারী জানান, তিনি একই সময়ে যমজ দুই ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং তিনজন একসঙ্গে বসবাস করছেন। তার দাবি, এই সম্পর্কে কোনো হিংসা বা প্রতিযোগিতা নেই। পারস্পরিক বোঝাপড়া ও সম্মতির ভিত্তিতেই তারা একসঙ্গে জীবনযাপন করছেন।

তিনি আরও জানান, সম্পর্কটি পুরোপুরি খোলামেলা ও সৎ। দুই ভাইই বিষয়টি জানেন এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনকি তারা একই বিছানা ভাগাভাগি করলেও এতে কারও আপত্তি নেই বলে দাবি করেছেন ওই নারী।

তরুণীর ভাষ্য অনুযায়ী, এই সম্পর্কের কথা দুই ভাইয়ের পরিবারসহ সংশ্লিষ্ট সবাই জানেন এবং পরিবারের পক্ষ থেকেও বিষয়টি মেনে নেওয়া হয়েছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক ও বিস্ময়কর বলে মন্তব্য করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি। ওই নারী বলেন, যদি তার সন্তান হয়, তাহলে তিনি চান শিশুটি দুই ভাইকেই ‘বাবা’ বলে ডাকুক। আইনি প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হলেও সন্তান পালনের দায়িত্ব দুজন সমানভাবে ভাগ করে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এই ব্যতিক্রমী সম্পর্ক ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে মত দিলেও অনেকেই এমন সম্পর্কের সামাজিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন তুলছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই বিষয়— সম্পর্কের সংজ্ঞা কি বদলে যাচ্ছে?











অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading