ব্রিটেনে সামাজিক ও সাশ্রয়ী মূল্যের আবাসন সংকট মোকাবিলায় বড় ধরনের অর্থনৈতিক উদ্যোগ নিয়েছে সরকার। মাত্র ০.১ শতাংশ সু’দে দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে বাড়ি নির্মাণ কার্যক্রম দ্রুততর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ব্রিটেন সরকার সামাজিক ও সাশ্রয়ী মূল্যের আবাসন (Social and Affordable Housing) নির্মাণ বাড়াতে স্বল্প সু’দে ২.৫ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি এই অর্থায়ন প্রকল্পের আওতায় বছরের দীর্ঘ মেয়াদে মাত্র ০.১ শতাংশ সু’দে ঋণ প্রদান করা হবে।
এই ঋণ মূলত বেসরকারি নিবন্ধিত আবাসন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর (Private Registered Providers) জন্য বরাদ্দ রাখা হয়েছে, যাতে তারা দ্রুত ও পরিকল্পিতভাবে সাশ্রয়ী ঘর নির্মাণ করতে পারে।
সরকারি সূত্র জানিয়েছে, বাড়তে থাকা আবাসন চাহিদা ও বাড়ির উচ্চমূল্যের কারণে নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের বাড়ির সংখ্যা বাড়ানো হবে এবং দীর্ঘমেয়াদে ভাড়ার চাপ কমানোর সুযোগ সৃষ্টি হবে।
বিশেষজ্ঞদের মতে, স্বল্প সু’দের এই ঋণ নির্মাণ খাতে বিনিয়োগ বাড়াবে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক ভূমিকা রাখবে।
স্বল্প সু’দে ২.৫ বিলিয়ন পাউন্ডের এই সরকারি উদ্যোগ ব্রিটেনের আবাসন খাতে একটি বড় পরিবর্তন আনতে পারে। এতে সাশ্রয়ী বাড়ি নির্মাণ যেমন ত্বরান্বিত হবে, তেমনি আবাসন সংকট নিরসনে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: