বিশ্বের ২৭০টির বেশি শহরের মধ্যে সেরা ১০০ নগরীর তালিকা প্রকাশ করেছে রেজোন্যান্স কনসালটেন্সি। প্রতিবেদনটিতে জীবনমান, অর্থনীতি, বিনিয়োগ ও জনপ্রিয়তার সূচকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের রাজধানী।
রেজোন্যান্স কনসালটেন্সির প্রকাশিত World’s Best Cities Report 2026 অনুযায়ী, বিশ্বের সেরা শহরের মর্যাদা পেয়েছে লন্ডন। টানা ১১তম বছরের মতো তালিকার শীর্ষে থেকে “Capital of Capitals” হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছে শহরটি।
প্রতিবেদনে বিশ্বের ২৭০টিরও বেশি শহরের মধ্য থেকে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও জনমত জরিপের মাধ্যমে শীর্ষ ১০০ শহর নির্বাচন করা হয়। লন্ডন ৩৪টি উপ-সূচকের মধ্যে তিনটিতে প্রথম স্থান অর্জন করেছে, যা অন্য যেকোনো শহরের তুলনায় সর্বোচ্চ।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং তৃতীয় স্থানে ফ্রান্সের রাজধানী প্যারিস। শহরগুলো তাদের সাংস্কৃতিক প্রভাব, অর্থনৈতিক শক্তি ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার কারণে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
তবে উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের রাজধানী ঢাকা ২০২৬ সালের সেরা ১০০ শহরের তালিকায় স্থান পায়নি। বিশ্লেষকদের মতে, নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও জীবনমান সূচকে পিছিয়ে থাকার কারণেই ঢাকার নাম তালিকায় নেই।
বিশ্বের অন্যতম প্রভাবশালী শহর হিসেবে লন্ডন আবারও নিজের আধিপত্য প্রমাণ করেছে। অন্যদিকে, বৈশ্বিক নগর প্রতিযোগিতায় টিকে থাকতে উন্নয়নশীল দেশগুলোর বড় শহরগুলোর জন্য এটি একটি সতর্কবার্তা বলেও মনে করছেন নগর বিশেষজ্ঞরা।
অনলাইন ডেস্ক
Comments: