লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া আক্তার খুকি (৩৭) নামে এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানাধীন ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরপাতা এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম।
অভিযানকালে পূর্ব চরপাতা এলাকার রোকেয়া আক্তার খুকির বসতবাড়ির উঠান থেকে তার হেফাজতে থাকা ২০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
আটক রোকেয়া আক্তার খুকি পূর্ব চরপাতা এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং মৃত নুরুল আমিনের মেয়ে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ জুনায়েদ হোসাইন, লক্ষ্মীপুর
Comments: