২৮ জুন ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ
মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান

image

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধ এবং পৌর শহরকে পরিচ্ছন্ন রাখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আকলিমা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ, বর্জ্য পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।

অভিযানের অংশ হিসেবে লেপপট্টি ও কাপুড়িয়াপট্টি এলাকার প্রধান ড্রেন পরিষ্কার করা হয়। এছাড়া ইঞ্জিনিয়ার মিঠুর বাসার সামনের বালুর মাঠে জমে থাকা বর্জ্য অপসারণ এবং ফার্মেসি পট্টির ড্রেন পরিষ্কার করা হয়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এসব কার্যক্রমে অংশ নেন।

অভিযান চলাকালে ইউএনও আকলিমা আক্তার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও নাগরিকবান্ধব পৌর শহর গড়ে তুলতে ড্রেনের ওপর কিংবা সড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, সমাজ উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, মো. তানভীর হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।















মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading