বাংলা নববর্ষকে বরণ করে নিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণিল বৈশাখী ও লোকজ সংস্কৃতি মেলা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।
একই সঙ্গে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া শাখার উদ্যোগে সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী লোকজ সংস্কৃতি মেলা। “এসো প্রাণে প্রাণে তুলি সেই সুর, যুদ্ধ-মৃত্যু অশুভ সব হয়ে যাক দূর” এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ মেলায় প্রতিদিন থাকছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা।
মেলার আয়োজন ঘিরে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বাঁশি ও দোতারায় প্রকৃতি-প্রাণবন্দনা, পঞ্চকবির গান, আলোকচিত্র প্রদর্শনী, নৃত্য, একক ও দলীয় সংগীত, বাউল গান, গম্ভীরা, জারিগান এবং পুঁথিপাঠের আয়োজন। অংশ নিচ্ছে মঠবাড়িয়া শিল্পকলা একাডেমি, জাসাস, রেবেকা মহিউদ্দিন কালচারাল সেন্টার, নবনীতা কালচারাল একাডেমি, শঙ্খচিল, শ্রেষ্ঠাঙ্গন, গীতাঞ্জলি ও স্পন্দনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
এদিকে স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ‘স্বেচ্ছাসেবী মেলা’। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, “বৈশাখ আমাদের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। এই আনন্দঘন পরিবেশকে কাজে লাগিয়ে আমি মঠবাড়িয়াকে একটি মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এটাই আমার একমাত্র লক্ষ্য।”
বৈশাখের এ প্রাণের উৎসবে মঠবাড়িয়া যেন ফিরে পেয়েছে তার চিরচেনা গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির রঙিন ছোঁয়া। স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো
মো. তানভীর হাসান
নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
Comments: