১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ
মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

image

নওগাঁর ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামে বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার খরমপুর গ্রামের মৃত মোকসেদুর রহমানের স্ত্রী চাঁদ সুলতানা দীর্ঘদিন ধরে তার দুই ছেলে মো. মুকিম (৩০) ও মো. মুমিনের (৪৫) বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় তিনি গত ১৩ জুন রাতে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানের নির্দেশনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই ছেলেকে রাতেই গ্রেপ্তার করে।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের আটক করা হয়েছে। পরদিন ১৪ জুন তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

বৃদ্ধা মায়ের অভিযোগের পর দ্রুত পুলিশি পদক্ষেপে অভিযুক্তদের গ্রেপ্তার করায় খরমপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা পারিবারিক নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনায় পুলিশের দ্রুত হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।












মো: এ কে নোমান, নওগাঁ 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading