মঠবাড়িয়ার পরিচিত মুখ খায়রুল আমিন পিন্টু এবার মঠবাড়িয়া পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি এলাকায় বেশ পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত।
ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি নাগরিক সেবা সহজীকরণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও প্রত্যাশা জানার চেষ্টা করছেন তিনি।
খায়রুল আমিন পিন্টু বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। এজন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া
Comments: