২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
নওগাঁয় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

image

নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মূর্তিটি প্রায় হাজার বছর পূর্বের এবং এটি একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পোরশা থানাধীন ০১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে থাকার সংবাদ পায় পুলিশ।

সংবাদ প্রাপ্তির পর নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি বিধি মোতাবেক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ (একশত সাইত্রিশ) কেজি। উদ্ধার শেষে উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ নিয়মে মূর্তিটি জব্দ করা হয়। বর্তমানে উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে।

প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, কষ্টিপাথরের এই মূর্তিটি হাজার বছর পূর্বের এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











মো: এ কে নোমান, নওগাঁ 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading