০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২
বাংলাদেশ
মাদারীপুরে দ্বিতীয় বিয়ের বিরোধ: ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ, স্ত্রী আটক

image

দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহের জেরে মাদারীপুরে এক ইতালিপ্রবাসী স্বামীর ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

মাদারীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম শিউলি বেগম (২৯)। ভুক্তভোগী নাঈম মাতুব্বর ওরফে হাবিব (৩৫) একজন ইতালিপ্রবাসী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাঈমকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই মাদারীপুর সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঈম মাতুব্বরের সঙ্গে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। প্রায় চার মাস আগে নাঈম ইতালি থেকে দেশে আসেন এবং স্ত্রীর সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দাম্পত্য কলহ আরও তীব্র হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহামুদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে নাঈমের গোপনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়েছে। তার অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নাঈমের ভাবি শেফালি বেগম অভিযোগ করে বলেন, তার দেবর কয়েক দিনের মধ্যেই ইতালি ফেরার কথা ছিল, কিন্তু এই ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।


দ্বিতীয় বিয়ে নিয়ে সৃষ্ট দাম্পত্য বিরোধের জেরে সংঘটিত এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading