মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী পদক্ষেপ। সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে একুশে পদক প্রদান, পরে একইভাবে প্রত্যাবর্তন।
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সরাসরি পদযাত্রায় অনুষ্ঠানে অংশ নেন এবং পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।
সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। পরে বেলা ১১টায় শুরু হওয়া একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে বেলা ১২টা ৫ মিনিটে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে হেঁটে ফিরে আসেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। নিরাপত্তায় নিয়োজিত ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এবার দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পান—
চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা
চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার
স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম
সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতায় শফিক রেহমান
শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্যে তেজস হালদার যশ
নৃত্যকলায় অর্থী আহমেদ
এছাড়া সংগীত দল ওয়ারফেজ-কে প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করা হয়।
মন্ত্রিসভার বৈঠকের দিনেই সচিবালয় থেকে হেঁটে একুশে পদক অনুষ্ঠানে যাওয়া এবং একইভাবে ফিরে আসা প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ আলোচনার জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আয়োজনে তার সরাসরি উপস্থিতি ও পদক বিজয়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেছে।
অনলাইন ডেস্ক
Comments: