২৯ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২
শিক্ষা
এসএসসি পরীক্ষায় সিসিটিভি বাধ্যতামূলক: নকল ঠেকাতে ১১ দফা কঠোর নির্দেশনা

image

২১ এপ্রিল থেকে শুরু পরীক্ষায় জিরো টলারেন্স নীতি; কেন্দ্রগুলোতে বাড়ানো হচ্ছে নজরদারি ও নিরাপত্তা। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোসহ ১১ দফা বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শনিবার (২৮ মার্চ) কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্দেশনায় জানানো হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। অচল ক্যামেরাগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।

এছাড়া প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা এবং পরীক্ষার্থীদের দেহ তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থী যেন নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। নারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা রাখতে হবে।

পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙাতে হবে। পাশাপাশি কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় এবার এসএসসি পরীক্ষা আরও কঠোর নজরদারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নকল প্রতিরোধের পাশাপাশি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা পরিবেশ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

















অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading