মাঠের রাজনীতি থেকে শুরু করে সামাজিক ও মানবিক কার্যক্রম সব জায়গাতেই সক্রিয় উপস্থিতির মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন আসাদুজ্জামান মনির। স্থানীয়দের ভাষায়,তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন; বরং মঠবাড়িয়া পৌরসভার আপামর জনগণের প্রিয় মানুষ।
স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন সামাজিক উদ্যোগ, অসহায় মানুষের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং নাগরিক সমস্যায় সরাসরি সম্পৃক্ততার কারণে তিনি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছেন। দলীয় কর্মসূচির বাইরেও ব্যক্তিগত উদ্যোগে তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে এলাকাবাসী জানান।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, তরুণ প্রজন্মের মাঝেও তার গ্রহণযোগ্যতা রয়েছে। অনেকেই মনে করেন, উন্নয়ন ও নাগরিক সেবাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তিনি নিয়মিতভাবে তুলে ধরেন। স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিচ্ছন্ন প্রশাসনিক ব্যবস্থার পক্ষে তার অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।
এ বিষয়ে পৌরশহরের ৯নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, “মনির ভাই শুধু নির্বাচনের সময় নয়, সারা বছরই আমাদের খোঁজ-খবর নেন।” তাদের মতে, ব্যক্তিগত আচরণে বিনয়ী ও সহজ-সরল হওয়ায় তিনি দ্রুত মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সামাজিক দায়বদ্ধতা একজন নেতার জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জায়গায় আসাদুজ্জামান মনিরের অবস্থান দৃশ্যমান বলেও তারা মন্তব্য করেন।
মঠবাড়িয়া পৌরসভার সর্বস্তরের মানুষ তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া চেয়েছেন। তাদের প্রত্যাশা, আগামীতেও তিনি জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
মো. তানভীর হাসান,
নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া
Comments: