২৯ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২
বাংলাদেশ
প্রিপেইড মিটারে আর মাসিক চার্জ নয়: গ্রাহক স্বস্তিতে, ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

image

দীর্ঘদিনের অভিযোগের অবসান; গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের ঘোষণা দিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল— মিটারের মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও কেন এই অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে।

এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। পাশাপাশি বিভিন্ন নাগরিক সংগঠনও এ বিষয়ে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল।

সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

গ্রাহকদের দীর্ঘদিনের দাবি পূরণ করে সরকারের এই সিদ্ধান্ত বিদ্যুৎ সেবায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বিদ্যুৎ খাতে আস্থা বাড়ার পাশাপাশি গ্রাহক সন্তুষ্টিও বৃদ্ধি পাবে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading