০২ জুন ২০২৬ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ
সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

image

সিলেট-সুনামগঞ্জ সড়কের বড় কাপন পয়েন্টে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ম্যানেজার ও সিএনজিচালিত অটোরিকশা ম্যানেজারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে, যাতে অন্তত ২০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী পরিবহন নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading