১৫ মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২
বাংলাদেশ
চলন্ত ট্রেনে প্রথমবার চালু স্টারলিংক ইন্টারনেট, পরীক্ষামূলক ফ্রি ওয়াইফাই সেবা

image

পর্যটক, উপবন ও বনলতা এক্সপ্রেসে শুরু হয়েছে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা। দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রাথমিকভাবে তিনটি আন্তঃনগর ট্রেনে যাত্রীরা ফ্রি ওয়াইফাই সুবিধা পাচ্ছেন।

দেশের চলন্ত ট্রেনে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এই উদ্যোগ বাস্তবায়ন করেছে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিএসসিএল।

প্রাথমিকভাবে তিনটি ট্রেনে এই সুবিধা চালু করা হয়েছে। ট্রেনগুলো হলো— পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতা করছে বলে জানানো হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের নির্দেশনায় বিএসসিএল এই কার্যক্রম শুরু করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কার্যক্রম নিজেই পর্যবেক্ষণ করেছেন উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও এই স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা হবে।

এই সেবা চালু হলে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফলে ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা দাপ্তরিক কাজসহ বিভিন্ন ডিজিটাল কার্যক্রম চলন্ত ট্রেনেই নির্বিঘ্নে করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading