ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে একুশে পদক-২০২৬ প্রদান। একুশে পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সম্মানিত ৯ ব্যক্তি ও ওয়ারফেজ।
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক-২০২৬ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
এর আগে সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে মনোনীতরা হলেন—
অভিনয়ে ফরিদা আক্তার ববিতা
চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার
স্থাপত্যে মেরিনা তাবাসসুম
সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু
নৃত্যে অর্থী আহমেদ
পালাগানে ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতায় শফিক রেহমান
শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্যে তেজস হালদার জস
এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হয়েছে।
একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে দেশের সাংস্কৃতিক, শিক্ষা, সাংবাদিকতা ও শিল্পাঙ্গনের গুণীজনদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি তুলে ধরা হলো। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠান জাতীয় পরিসরে বিশেষ তাৎপর্য বহন করে।
অনলাইন ডেস্ক
Comments: