২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ
সিলেটে সিএনজিতে যাত্রী সেজে ছিনতাই, হাতেনাতে আটক ২

image

সিলেট নগরের কোতোয়ালি মডেল থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনায় দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাজুল ইসলাম (৬০) বন্দরবাজারে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন।

পথিমধ্যে রিকাবীবাজার এলাকায় পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা তাঁর পাঞ্জাবির পকেট থেকে নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশে থাকা কোতোয়ালি থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজিসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন আক্তার হোসেন (৩৫) ও সুমন মিয়া (২৬)। পুলিশ জানিয়েছে, তারা নগরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহ রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিলেট নগরে চলন্ত সিএনজিতে যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দ্রুত তৎপরতায় দুই ছিনতাইকারী আটক হওয়ায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। আইনশৃঙ্খলা বাহিনী নগরজুড়ে টহল জোরদার করার কথা জানিয়েছে।











অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading