১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত, আহত আরও একজন

image

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকাল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাহসিন আহমদ (১৪) নিহত হন। তিনি জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

একই মোটরসাইকেলে থাকা তাহের আহমদ (১৫) গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তামাবিল হাইওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং যানচলাচল স্বাভাবিক করা হয়।

তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জৈন্তাপুরের এ মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। সড়ক নিরাপত্তা ও সচেতনতার ঘাটতি আবারও প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি তুলে ধরেছে।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading