২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
রাতে শিক্ষার্থীদের ঘোরাঘুরি ইস্যুতে শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা: ‘জাতীয় নির্দেশ নয়, কচুয়ার জন্য ব্যক্তিগত অঙ্গীকার’

image

রাতের ঘোরাঘুরি প্রসঙ্গে বিতর্কের পর শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা। জাতীয় নির্দেশ নয়, নিজ নির্বাচনী এলাকার জন্য ব্যক্তিগত অঙ্গীকার বলে স্পষ্টীকরণ।

রাতে শিক্ষার্থীদের বাইরে ঘোরাঘুরি বন্ধ করে পড়ার টেবিলে ফেরানোর বিষয়ে দেওয়া বক্তব্য নিয়ে ওঠা বিতর্কে ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন, এটি কোনো জাতীয় পর্যায়ের প্রশাসনিক নির্দেশ নয়; বরং তার নিজ নির্বাচনী এলাকা কচুয়ার জন্য দেওয়া একটি ব্যক্তিগত ও রাজনৈতিক অঙ্গীকার।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী প্রচারণাকালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—নির্বাচিত হলে এলাকায় মাদক, ইভটিজিং ও সন্ত্রাস দমন করা হবে এবং গভীর রাতে অহেতুক ঘোরাঘুরি নিরুৎসাহিত করা হবে।

মন্ত্রী জানান, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি প্রশাসনকে অনুরোধ করেছেন, অভিভাবক ছাড়া রাতে কেউ ঘোরাফেরা করলে জিজ্ঞাসাবাদ করা এবং প্রয়োজনে অভিভাবকদের অবহিত করার বিষয়ে নজর রাখতে। তবে এটি কোনো সাংবিধানিক বা আইনি কড়াকড়ি নয়, বরং সামাজিক শৃঙ্খলা রক্ষার উদ্যোগ।

সারা দেশে শিক্ষার্থীদের জন্য এমন কোনো নিয়ম করা হয়েছে কি না—এ প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো জাতীয় ঘোষণা দেওয়া হয়নি। তিনি জোর দিয়ে বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজের এলাকার জন্যই তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগ দেওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরি। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাতে শিক্ষার্থীদের ঘোরাঘুরি নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিরসনে স্পষ্ট অবস্থান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, এটি জাতীয় নীতি নয় বরং স্থানীয় সামাজিক শৃঙ্খলা জোরদারের উদ্যোগ।















অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading