১২ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০ মাঘ ১৪৩২
বাংলাদেশ
মঠবাড়িয়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, স্বস্তি প্রকাশ সর্বস্তরের মানুষের

image

কোনো ধরনের সহিংসতা, অপ্রীতিকর ঘটনা কিংবা বড় ধরনের অনিয়ম ছাড়াই পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো উপজেলায় ছিল উৎসবমুখর পরিবেশ এবং ভোটারদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করায় ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে সক্ষম হন।

মঠবাড়িয়ার সর্বস্তরের সাধারণ জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ভবিষ্যতেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।













মো. তানভীর হাসান,
নিজস্ব প্রতিবেদক,মঠবাডি়য়া।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading