২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
রমজানে কোন মসজিদে বিরিয়ানি? রিয়েল টাইম জানাবে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ

image

রমজানে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি মিলবে—এখন জানা যাবে রিয়েল টাইম অ্যাপে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উদ্ভাবিত ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

স্মার্টফোনের যুগে দৈনন্দিন জীবন আরও সহজ হয়ে উঠেছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া, ট্রাফিক আপডেট কিংবা লাইভ লোকেশন—সবকিছুই এখন হাতের মুঠোয়। এবার রোজার মাসে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে, সেটিও জানা যাবে একটি অ্যাপের মাধ্যমে।

‘বিরিয়ানি দিবে’ নামে অভিনব এই অ্যাপটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অ্যাপটিতে রিয়েল টাইম আপডেটের মাধ্যমে দেখা যাচ্ছে কোন এলাকায়, কোন মসজিদে ইফতারে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। ফলে আগ্রহীরা আগেভাগেই তথ্য জেনে নিতে পারছেন।

অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

রমজানে মসজিদে ইফতারের বিরিয়ানি নিয়ে প্রতি বছরই সোশ্যাল মিডিয়ায় নানা মজার পোস্ট ও মিম ছড়িয়ে পড়ে। সেই জনপ্রিয় ট্রেন্ড থেকেই অনুপ্রাণিত হয়ে অ্যাপটি তৈরি করেন এই তরুণ উদ্ভাবক।

অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা রয়েছে। যে কেউ ভিজিট করে জানতে পারবেন কোথায় ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে। এমনকি ব্যবহারকারীরা নিজের এলাকার মসজিদের তথ্যও অ্যাপে আপডেট করতে পারবেন।

এতে একদিকে যেমন তথ্য সহজে ছড়িয়ে পড়ছে, অন্যদিকে তৈরি হয়েছে এক ধরনের সামাজিক সংযোগ ও মজার অনলাইন সংস্কৃতি।

প্রযুক্তির ছোঁয়ায় রমজানের ইফতার আয়োজনেও যুক্ত হলো নতুন মাত্রা। তরুণ প্রোগ্রামারের উদ্ভাবিত ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ প্রমাণ করছে—সৃজনশীল ভাবনা থাকলে প্রযুক্তি দিয়ে সাধারণ বিষয়কেও করা যায় আকর্ষণীয় ও কার্যকর।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading