০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০ মাঘ ১৪৩২
বাংলাদেশ
ডিসেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত, আহত ৭৭

image

গত ডিসেম্বর মাসে সিলেট বিভাগের চার জেলায় ৩২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন, আহত হয়েছেন আরও ৭৭ জন—এমন তথ্য জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা বেড়েছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলায়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সংঘটিত ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এই প্রতিবেদনে আরও বলা হয়, এর আগের মাস নভেম্বরেও সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছিলেন। অর্থাৎ এক মাসের ব্যবধানে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসে নিহতদের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী এবং ৯ জন পথচারী ছিলেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়—

হবিগঞ্জ জেলা: ৯টি দুর্ঘটনায় ১৩ জন নিহত, ৫২ জন আহত

সিলেট জেলা: ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত, ১৪ জন আহত

মৌলভীবাজার জেলা: ৭টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ৬ জন আহত

সুনামগঞ্জ জেলা: ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত, ৫ জন আহত

দুর্ঘটনার ধরন অনুযায়ী প্রতিবেদনে উল্লেখ করা হয়—

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৭ জন নিহত

মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত

বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জন নিহত

নিহত ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু।

নিসচা মনে করছে, সড়কে শৃঙ্খলা ও আইন প্রয়োগ জোরদার না হলে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা আরও বাড়বে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading