বাংলাদেশ ব্যাংকের নতুন সিরিজের আওতায় পুনর্নকশা করা ১০ টাকার ব্যাংকনোট আজ বাজারে আসছে। প্রাথমিকভাবে এটি পাওয়া যাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে। নতুন এই নোটে থাকছে বায়তুল মোকাররম মসজিদের ছবি, জাতীয় ফুল শাপলা ও ২০২৪ সালের গ্রাফিতি। তবে পুরোনো ১০ টাকার নোটও বৈধ থাকছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০ টাকার ব্যাংকনোট আগামীকাল (কাল) থেকে বাজারে ছাড়া হবে। প্রাথমিকভাবে এই নোট পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয়েও এটি বিতরণ করা হবে।
নতুন এই নোটে স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের। নোটটির সামনের অংশের বাম পাশে থাকবে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি, মাঝখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয় ফুল শাপলা।
নোটের উল্টো পাশে স্থান পেয়েছে ২০২৪ সালের একটি গ্রাফিতি চিত্র। বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, বর্তমানে প্রচলিত পুরোনো ১০ টাকার কাগুজে নোটগুলো নতুন নোটের পাশাপাশি বৈধ মুদ্রা হিসেবেই চলবে।
এছাড়া সংগ্রাহকদের জন্য নন-এক্সচেঞ্জেবল স্পেসিমেন নোট ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব বিশেষ নোট মিরপুরের কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরার লক্ষ্যেই নতুন সিরিজের ব্যাংকনোট চালু করছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ১ হাজার, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে। নতুন ১০ টাকার নোট সেই ধারাবাহিকতারই অংশ, যা দেশের মুদ্রাব্যবস্থায় যুক্ত করছে নতুন নান্দনিকতা।
অনলাইন ডেস্ক
Comments: