বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক। বিসিবির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজ দিয়েই নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি।
২০২১ সালে সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন রাজ্জাক। এরপর তিনি বিসিবির নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেন চার বছরের বেশি সময় ধরে। পরে কোচিং ক্যারিয়ারের প্রস্তুতি হিসেবে লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন এই অভিজ্ঞ স্পিনার।
বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করছেন সালাউদ্দিন। এছাড়া এইচপি ইউনিটের কোচিং স্টাফে আরও রয়েছেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়ের।
এইচপি বিভাগের নতুন মৌসুমে অভিজ্ঞতা ও নতুনদের সমন্বয়ে শক্তিশালী কোচিং ইউনিট গঠনের পরিকল্পনা নিয়েছে বিসিবি।
নির্বাচক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর এবার কোচিং ভূমিকায় ফিরছেন আব্দুর রাজ্জাক। তরুণ ক্রিকেটারদের উন্নয়নে তার অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ক্রিকেট সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক
Comments: