১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশ
শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির, জানালেন হুমায়ুন কবির

image

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আঞ্চলিক কূটনীতিতে নতুন বার্তা দিতে চায় দলটি। ভারত-বাংলাদেশ সম্পর্কে ‘নতুন সূচনা’র ইঙ্গিত, সার্ক-বিমসটেক সক্রিয় করার কথাও উল্লেখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আসন্ন শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ভারতীয় সংবাদমাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, আঞ্চলিক কূটনীতি বিএনপির ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোকে সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তারা। সময় স্বল্প হলেও এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির উল্লেখ করেন, দক্ষিণ এশিয়াকে একটি প্রভাবশালী অঞ্চলে পরিণত করার লক্ষ্য রয়েছে নতুন সরকারের। এ ক্ষেত্রে বহুপাক্ষিক সংগঠন যেমন SAARC ও BIMSTEC-কে আরও সক্রিয় করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচনে ভূমিধস জয়ের পর আন্তর্জাতিক মহল থেকে অভিনন্দন বার্তা আসছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তবে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলেও, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে উদ্বেগের কথাও আলোচনায় এসেছে।

বিএনপির এই উদ্যোগকে দুই দেশের সম্পর্কের স্থবিরতা কাটিয়ে নতুন কূটনৈতিক সূচনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনীতিতে নতুন বার্তা দিতে চায় দলটি। এখন নজর থাকবে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading